1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

রাতের আঁধারে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন, বিষাক্ত ধোঁয়ায় জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকিতে।

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১৫ বার পঠিত

আজিজুল হক নিউটন :

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কাশিগঞ্জ বাজারসংলগ্ন দিঘারকান্দা এলাকায় ইটভাটার ভেতরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এ কার্যক্রম চালানো হচ্ছে।

অভিযোগ রয়েছে, মো. আবুল কালাম আজাদ ও মো. খোকনের মালিকানাধীন একটি কারখানায় চারটি চুল্লিতে কাঠকয়লার আগুনে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন রাত ৯টা থেকে ভোর পর্যন্ত চলে কারখানাটির কার্যক্রম। এ সময় চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়া ও ঝাঁজালো গন্ধ প্রায় ২ থেকে ৩ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

সরেজমিনে কারখানাটিতে প্রায় ৩৫ থেকে ৪০ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। তবে অধিকাংশ শ্রমিকের শরীরে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ছিল না। কর্মরত শ্রমিকদের কয়েকজন চোখ-মুখে জ্বালাপোড়া ও শ্বাসকষ্টের সমস্যার কথা জানান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানার বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যের কারণে আশপাশের কৃষিজমি, ফসল, মাছ, গবাদিপশু এবং জীববৈচিত্র্য ক্ষতির মুখে পড়ছে। দীর্ঘ সময় সীসা ও বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে থাকলে মানুষের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে।

কারখানার মালিকানা সম্পর্কে জানতে চাইলে মো. খোকন বলেন, “কারখানাটি আমার নয়, এটি আজাদ সাহেবের হতে পারে।”

এদিকে, স্থানীয় সচেতন মহল বলছে, জনবসতি ও কৃষিজমির কাছাকাছি এ ধরনের কার্যক্রম কোনোভাবেই চলতে দেওয়া উচিত নয়। দ্রুত কারখানাটির কার্যক্রম বন্ধ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অবৈধ সীসা উৎপাদন বন্ধ এবং পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park