1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

শালবন বাসস্ট্যান্ড সরানো নিয়ে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, চরম ভোগান্তিতে নগরবাসী।

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ময়মনসিংহ নগরীর শালবন বাসস্ট্যান্ড ঘিরে সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্তে জনদুর্ভোগ আশঙ্কাজনকভাবে বেড়েছে। একের পর এক শালবন বাসের কাউন্টার সরিয়ে নেওয়ার ফলে শহরের ছাত্র-ছাত্রী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন অযৌক্তিক ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
এর আগে পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে যাতায়াত ছিল তুলনামূলকভাবে সহজ, নিরাপদ এবং মানুষের নাগালের মধ্যে। কিন্তু বর্তমানে চরপাড়া, মেডিকেল গেট ঘুরে মাসকান্দা পর্যন্ত যেতে বাধ্য করা হচ্ছে যাত্রীদের। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি যাতায়াতের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে।
প্রশাসনের যুক্তি হিসেবে যানজট নিরসনের কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। নগরবাসীর প্রশ্ন, এতে শহরের জ্যাম কমেছে কোথায়? মূল সমস্যার স্থানে কার্যকর কোনো সমাধান না এনে মানুষকে ঘুরিয়ে বেড়ানোর এই নীতিতে যানজট কমেনি, বরং বেড়েছে জনভোগান্তি।
নাগরিকদের অভিযোগ, পরিকল্পনাহীন এই সিদ্ধান্ত সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলকে দুর্বিষহ করে তুলছে। শিক্ষার্থী ও কর্মজীবীরা নিয়মিত দেরি, অতিরিক্ত খরচ এবং অনিরাপদ যাতায়াতের শিকার হচ্ছেন।
এ অবস্থায় জনস্বার্থ বিবেচনায় দ্রুত শালবন বাসের কাউন্টার আগের স্থানে ফিরিয়ে আনার দাবি উঠেছে। নগরবাসীর মতে, মানুষের চলাচল সহজ করা প্রশাসনের দায়িত্ব, অযথা হয়রানি নয়। এখনই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে জনঅসন্তোষ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।এদিকে চরপাড়ায় সিএনজি, মাহেন্দ্রর অবাধ চলাফেরায় যানজট তীব্র আকার ধারণ করেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park