1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

সংসদ নির্বাচন ২০২৬: আজ প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী ও সমর্থকদের অপেক্ষা।

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৩১০ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এ উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সকাল থেকেই প্রার্থী, তাদের কর্মী-সমর্থক এবং সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
প্রতীক বরাদ্দের প্রক্রিয়ায় অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অপেক্ষা করছেন। অনেক প্রার্থীর সঙ্গে তাদের সমর্থকরাও উপস্থিত থাকায় কার্যালয় এলাকায় উৎসুক জনতার ভিড় তৈরি হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি ও নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হবে। পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতীক বরাদ্দ শেষ হলে নির্বাচনী মাঠে প্রচারণা আরও জোরদার হবে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। স্থানীয় ভোটারদের মধ্যেও নির্বাচনকে ঘিরে আগ্রহ ও আলোচনা বাড়ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park