1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২১৮ বার পঠিত

সিরাজুল ইসলাম
ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফুলবাড়ীতে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ অক্টোবর সকাল ১১টায় উপজেলার ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
এসময় তিনি বলেন, দুর্যোগের ক্ষতি হ্রাসে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী প্রস্তুতি কার্যকর ভূমিকা পালন করে। সে জন্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন থাকর আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কুড়িগ্রাম জেলা প্রকল্প ব্যবস্থাপক মো. ছাবেদ আলীসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,গণমাধ্যমকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মনজুর আলম-এর নেতৃত্বে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শণ করেন।

দিবসটি উপলক্ষে সহযোগিতা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ,টিএমএসএস ও মহিদের যুব সমাজ কল্যাণ সমিতি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park