1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

সম্প্রীতির বার্তা নিয়ে ময়মনসিংহে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, শিবাবাড়ি মন্দির পরিদর্শন।

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শিবাবাড়ি মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিনি মন্দির প্রাঙ্গণে গিয়ে পূজামণ্ডপ ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং মন্দির কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে মোহাম্মদ শফিকুল আলম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সে বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি মন্দিরের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও ধর্মীয় কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় মন্দির কমিটির সদস্যরা শিবাবাড়ি মন্দিরের ইতিহাস, ধর্মীয় কার্যক্রম এবং বিভিন্ন সময়ের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা সরকারি পর্যায়ের এমন পরিদর্শনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
পরিদর্শন শেষে প্রেস সচিব স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park