1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

সাড়ে তিন গুণ চাঁদা বৃদ্ধির প্রতিবাদে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ত্রিশালে এক ঘণ্টা যানজট

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫১ বার পঠিত
শাহীনুর কবির রিপন :
ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা থেকে আদায় করা চাঁদা হঠাৎ করেই সাড়ে তিন গুণ বাড়ানোর অভিযোগ উঠেছে। আগে যেখানে ২০ টাকা নেওয়া হতো, এখন সেখানে ৭০ টাকা আদায় করা হচ্ছে বলে দাবি চালকদের। ‘জিপি’র নামে এই চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ তাদের। এতে প্রতিদিন বিভিন্ন সড়কে মিলিয়ে প্রায় ২০০ টাকা পর্যন্ত চাঁদা গুনতে হচ্ছে বলে জানান তারা।
এ ঘটনার প্রতিবাদে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার দূরে ইভা ফিলিং স্টেশনের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন অটোরিকশা চালকেরা। প্রায় এক ঘণ্টা সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে কথা বলে। পরে জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে অবরোধ তুলে নেন তারা। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী এক চালক গণমাধ্যমকে বলেন, “আমাদের সংসার আছে। আগে ২০ টাকা নিত, পরে ৩০–৪০ টাকা হয়েছে, এখন এক ধাপে ৭০ টাকা করা হয়েছে। এটা কীভাবে সম্ভব? শহরে ৭০ টাকা হলে ত্রিশালেও বাড়বে। পৌরসভায় আলাদা ২০ টাকা দিতে হয়। সব মিলিয়ে দৈনিক প্রায় ২০০ টাকা চাঁদা দিতে হয়। গাড়ি চালিয়ে আমরা আর কতই বা আয় করি? এই চাঁদাবাজি চলতে পারে না।”
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন গণমাধ্যমকে বলেন, ত্রিশাল এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায়ের কোনো ঘটনা নেই। ময়মনসিংহ শহরে চাঁদা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে চালকেরা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park