1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

স্বাধীন সাংবাদিকতার পক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১১৯ বার পঠিত

মিজানুর রহমান,
‎রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

‎অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদক, বার্তা সম্পাদকসহ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রেসক্লাব। এ ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার দাবিতে বুধবার (১৭ জুন) বিকেলে নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোডে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‎চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক এনামুল হক রাশেদী। এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ তাফসির, সাংবাদিক মো. আনোয়ার হোসেন এবং মো. এনামুল হক রাশেদী। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও অভিযোগ তুলে ধরা হয়েছিল। ওই প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে তথ্যভিত্তিক ব্যাখ্যা বা জবাব দেওয়ার পরিবর্তে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

‎তাদের মতে, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে আইনগত ও তথ্যগত উপায়ে তার প্রতিকার চাওয়া যেতে পারে। কিন্তু অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ গ্রহণ করা হলে তা স্বাধীন সাংবাদিকতা চর্চার পরিবেশকে সংকুচিত করতে পারে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের অন্যতম দায়িত্ব হলো জনস্বার্থে তথ্য অনুসন্ধান ও প্রকাশ করা। দুর্নীতি, অনিয়ম কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় সংবাদমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনার আহ্বান জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমকর্মীরা যেন ভয়ভীতি বা চাপ ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হয়।

‎এ সময় উপস্থিত সাংবাদিকরা স্বাধীন মতপ্রকাশের অধিকার, অনুসন্ধানী সাংবাদিকতার সুরক্ষা এবং মুক্ত গণমাধ্যমের পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তারা দেশের সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকদের গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। মানববন্ধনে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park