1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে শিক্ষার্থীদের আহ্বান: ময়মনসিংহে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার পঠিত
আজিজুল হক নিউটন  :
‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের উদ্যোগে এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চাঁদ মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল।
সেমিনারে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাদকের কুফল, এর সামাজিক ও শারীরিক ক্ষতি এবং মাদক থেকে দূরে থাকার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে মাদককে ‘না’ বলার এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park