1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

গাইবান্ধায় ১৯ কেজি গাঁজাসহ বাবুল আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৩২০ বার পঠিত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্বকোমরনই (বাঁধের মাথা) মো. দেলোয়ার হোসেনের মুদির দোকান সংলগ্ন হরিপুর হতে গাইবান্ধাগামী পাকা রাস্তার উপর একটি নম্বর বিহীন সুজুকি জিক্সার এসএফ ১৫০ সিসি নামীয় কালো রংয়ের মটর সাইকেল চালকের পেছনে নাইলন রশি দিয়ে বাঁধা অবস্থায় বস্তার মধ্যে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উক্ত মাদক দ্রব্য ও একটি মটর সাইকেল সহ আসামি বাবুল আহমেদ (৩৭) কে গ্রেপ্তার করে। বাবুল আহমেদ পিতা মৃত আব্দুল হামিদ, থানা ও জেলা- বগুড়া বলে জানা গেছে। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রক অফিস গাইবান্ধার উপ-পরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে আসামির বিরুদ্ধে সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। এ বিষয়ে উপ-পরিচালক মো. শাহনেওয়াজ জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park