1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

নেত্রকোনায় স্বাস্থ্য ও উচ্চশিক্ষার অগ্রগতি দেখতে ময়মনসিংহ   বিভাগীয় কমিশনারের সরেজমিন পরিদর্শন।

  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত

আজিজুল হক নিউটন :

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার নেত্রকোনা সদর হাসপাতাল ও নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। সোমবার (১০ আগস্ট) তিনি পৃথকভাবে প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করে স্বাস্থ্যসেবা ও শিক্ষা অবকাঠামোর উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

নেত্রকোনা সদর হাসপাতাল পরিদর্শনের সময় বিভাগীয় কমিশনার হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে বিভাগীয় কমিশনার নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প ও অবকাঠামোগত কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

বিভাগীয় কমিশনারের এই সরেজমিন পরিদর্শন নেত্রকোনা জেলার স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা খাতের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি জনগণকে আরও উন্নত চিকিৎসাসেবা প্রদান এবং একটি আধুনিক ও কার্যকর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বিকাশে এ ধরনের তদারকি ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park