
সিরাজুল ইসলাম. ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মতবিনিময় সভা অনুষ্ঠিত-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় শিমুলবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোঃ সোহেল হোসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব জনাব আব্দুল মান্নান মুকুল।সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ ওয়াজেদ আলী।এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের চলমান সংকট থেকে উত্তরণে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। এছাড়াও আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মার্কা ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সহ-সভাপতি আলতাফ হোসেন সরকার,সিনিয়র যুগ্ম সম্পাদক আরাবুর রহমান পাশা, উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুল, ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাসেল সরকার প্রিস,কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম মেম্বার, সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া মিন্নু, সাবেক সদস্য মোঃ হারিজ উদ্দিন সরকার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মতবিনিময় সভায় স্থানীয় নেতারা দলীয় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।