1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

গোবিন্দগঞ্জে রাজনৈতিক মামলায় সাংবাদিক শাহ আলম সাজু গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

 

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডল ঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজনৈতিক মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপ -পুলিশ পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের রাজমতি সুপার মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সাংবাদিক শাহ আলম সরকার সাজু দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

থানা সূত্রে জানা গেছে, বিগত ২০১৪ সালের ১৫ এপ্রিল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর এবং নেতাকর্মীদের হত্যা চেষ্টার ঘটনায় ১১ বছর পর আওয়ামী লীগের ২২১ জন নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে ২০২৫ সালের ১৯ এপ্রিল গোবিন্দগঞ্জ থানার দায়েরকৃত মামলায় তাকে ২২১ নং আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়।  যার মামলা নং ৩৭।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park