1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো জনতার ঢল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার পঠিত

 

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

সোমবার ২৪ নভেম্বর শেষ বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা ব্রিজের পশ্চিম পাড় সোনাইকাজি এলাকায় ধরলা ব্রিজ সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রাচীন বাংলার জনগণের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এই নৌকা বাইচ। এই নৌকা বাইচ প্রতিযোগিতা নগরজীবনের বাইরে সাধারণ মানুষের জীবনে আনন্দ বিনোদন দিয়ে থাকে।

আজকের এই খেলা উদ্ভোধন করেন রংপুর বিভাগের সাবেক (স্বাস্থ্য) পরিচালক ডাক্তার শাহাদত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ধরলা ব্রিজ সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি সোলায়মান আলী, ইকবাল হোসেন মন্ডল রুকু, একরামুল হক, শাহ আলমসহ আরো অনেকে।

খেলায় ছয়টি নৌকা অংশগ্রহণ করলেও সময় স্বল্পতার কারণে দুটি নৌকার একটি বাইচ দেয়া হয়েছে এবং ফলাফল ড্র হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park