1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ময়মনসিংহে এম্বুল্যান্স এ গ্যস সিলিন্ডার বিস্ফোরণ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৬১ বার পঠিত
আজিজুল হক নিউটন:
ময়মনসিংহের মাসকান্দা বিসিক শিল্পনগরী এলাকায় ঢাকা -ময়মনসিংহ রোডে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। তবে চালকের দ্রুত উপস্থিত বুদ্ধি ও স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছে অনেক মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্সটি চলন্ত অবস্থায় হঠাৎ ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে চালক সঙ্গে সঙ্গে গাড়িটি থামিয়ে ভেতরে থাকা যাত্রীদের নামিয়ে দেন। সবাই নিরাপদে বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে জনবহুল মাসকান্দা মেইন রোড এলাকায়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত আশপাশের মানুষকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের কারণে বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দিলে প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে মাসকান্দা এলাকা ছাড়াও চরপাড়া, ব্রাহ্মপল্লি, বাগমারা, দিগারকান্দা ও কৃষ্টপুরসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও সময়মতো সতর্কতা ও দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park