1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ময়মনসিংহের শম্ভুগঞ্জে- র‍্যাব-১৪’র চেকপোস্টে ৩৫ বোতল নিষিদ্ধ বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ১

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

 

আজিজুল হক নিউটন :

র‍্যাব-১৪, ময়মনসিংহ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিদেশি মদসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) দুপুর আনুমানিক ৩ টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরকালিবাড়ী এলাকায় শম্ভুগঞ্জ টোলপ্লাজার পাশে ময়মনসিংহ-শেরপুরগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। এ সময় শেরপুর থেকে ছেড়ে আসা একটি ক্রাউন ডিলাক্স যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশি করা হয়। তল্লাশীকালে দয়াল রায় (৪৫) নামের এক যাত্রীর কাঁধব্যাগ থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি বাসের যাত্রীদের মালামাল রাখার লকারে আরও বিদেশি মদ লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী বাসের লকার থেকে মোট ৩৫ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে র‍্যাব। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব। গ্রেফতারকৃত দয়াল রায়ের বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুর থানায়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park