1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

দায়িত্বে দক্ষতার স্বীকৃতি: পুলিশ সুপারের পুরস্কার পেলেন এসআই সোহেল রানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ বার পঠিত
আজিজুল হক নিউটন:
আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাদারিত্বে প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন ৩ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানাকে পুলিশ সুপারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, নভেম্বর মাসজুড়ে দায়িত্ব পালনে সার্বিক সাফল্যের জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমনে কার্যকর ভূমিকা, দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবস্থা গ্রহণ, পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও পেশাদার দায়িত্ববোধ বিশেষভাবে বিবেচনায় আনা হয়।
গতকাল (১২ জানুয়ারী) সোমবার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসআই সোহেল রানার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাঁর দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং আগামীতেও একই ধারাবাহিকতা বজায় রেখে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় এলাকাবাসী ও সহকর্মীদের কাছে এসআই সোহেল রানা একজন জনবান্ধব ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। তাঁর এই অর্জনে সহকর্মী মহল ও সাধারণ মানুষের মাঝে সন্তোষ ও গর্বের অনুভূতি লক্ষ্য করা গেছে।
পুলিশ প্রশাসনের এমন স্বীকৃতি মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও উৎসাহিত করবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park