1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

‎ইসলামপুরে জমি বিরোধে সন্ত্রাসী হামলা ও নারী নির্যাতনে ৮ জনের বিরদ্ধে মামলা, গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

‎রাঙ্গুনিয়া থেকে মিজানুর রহমানঃ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাদেকনগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিত সন্ত্রাসী হামলা, নারী নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহতসহ একাধিক ব্যক্তি জখম হয়েছেন।

‎ঘটনাটি ঘটে গত ৯ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে। এ ঘটনায় ভুক্তভোগী গিয়াস উদ্দীন (৪৪) রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ১১ জানুয়ারি ২০২৬ নিয়মিত মামলা রুজু করে।

‎এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা বেআইনি জনতা গঠন করে বাদীর ক্রয়কৃত জমিতে অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় বাদীপক্ষের লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় নারীদের ওপর শ্লীলতাহানি করা হয় এবং বসতঘর থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লু/ট করে নেওয়া হয়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

‎মামলায় আমির হামজা, দেলোয়ার হোসেন, নবীর হোসেন, আলমগীর হোসেন (মনু), তানভীর হোসেন, জুলি আকতার, জাইতুন নাহার ও সাজ্জাদ হোসেনসহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ২–৩ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসাইন।


‎এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানান, মামলার ১ নম্বর আসামি আমির হামজা (৫২) ও ৪ নম্বর আসামি মুহাম্মদ আলমগীর হোসেন ওরফে মনু (৪৪)–কে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park