1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিষ্টি বিতরণ, গফরগাঁওয়ে যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত যুবদল নেতার নাম জাহিদ হাসান মুকুট (৩০)। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং তার বাম হাত ও বাম পা ভেঙে গেছে বলে স্বজনরা জানিয়েছেন।
জাহিদ হাসান মুকুট গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং পাগলা থানা যুবদলের সভাপতি প্রার্থী। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে পাগলা থানা এলাকার কান্দিপাড়া বাজারে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর নির্বাচনী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নির্বাচন কমিশনে আপিলে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণার পর তার সমর্থকরা বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করছিলেন। এ সময় জাহিদ হাসান মুকুটের নেতৃত্বে একদল সমর্থক বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ের আশপাশে মিষ্টি বিতরণ করতে গেলে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। হামলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে জাহিদ হাসান মুকুটের বাম হাত ও বাম পা ভেঙে দেওয়া হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: বিএমটিভি নিউজ
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park