1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ফুলবাড়ীতে প্রদীপ বাজার তরুণ সংঘের মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৩১৯ বার পঠিত

 

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

“মাদককে না বলি, মাঠে গিয়ে ফুটবল খেলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৭ জানুয়ারি) প্রদীপ বাজার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে চন্দ্রখানা স্পোর্টিং ক্লাব ও গঙ্গারহাট স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রদীপ বাজারে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত প্রদীপ বাজার তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে।

হাড্ডাহাড্ডি ও উত্তেজনাপূর্ণ লড়াই শেষে চন্দ্রখানা স্পোর্টিং ক্লাব ৩–০ গোলে গঙ্গারহাট স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ন আহবায়ক  মোস্তাফিজুর রহমান মুক্তার সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক  এইচ. এম. বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মাহফুজুল হক সুমন, বাংলাদেশ পূজা উদযাপন  ফ্রন্টের ফুলবাড়ী উপজেলার  আহ্বায়ক  অমল চন্দ্র রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ী ইউনিয়ন শাখার আহ্বায়ক  জামাল উদ্দিন,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি জাহিদুল ইসলাম,আজিজুল হক, মাসুদ রানাসহ আরো অনেকে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পুরো আয়োজনটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park