1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

প্রথমবারের মতো সৌদি আরবে মঞ্চ মাতাবেন জেমস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

নিউজ ডেক্স:

প্রথমবারের মতো মঞ্চ মাতাবেন জেমস। এমন খবর শোনার পর থেকেই দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুরু হয়েছিল উন্মাদনা। সেক্ষেত্রে ভক্তদের নিরাশ না করে সুর আর কণ্ঠে প্রবাসীদের ভাসালেন নগর বাউলের এই সুপারস্টার।

তিল ধারণের ঠাঁই ছিলো না আল-সুওয়াইদি পার্কে। এ যেন এক টুকরো বাংলাদেশ। জেমস যেখানে হ্যামিলনের বাঁশিওয়ালা। মাথায় লাল গামছা। পরনে কালো টি শার্ট আর নীল জিন্স। গাইলেন একের পর এক জনপ্রিয় গান। বেজে ওঠা গিটারে, সুরের উত্তাল তরঙ্গে উচ্ছ্বাস প্রবাসীদের কণ্ঠে।

সৌদি সরকারের আমন্ত্রণে শুক্রবার সন্ধ্যায় ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নেন তিনি। এদিন জেমস বলেন, ‘সৌদি আরবে আমি প্রথম এসেছি। আমি আশা করি নাই যে এতো সুন্দর আয়োজন, এতো দর্শক এখানে আছে। রিয়াদে এসে আমি সত্যিই মুগ্ধ।’

এদিন বাঙালি এই রকস্টারের গান শুনতে রিয়াদের আল-সুওয়াইদি পার্ক হয়ে উঠে কানায় কানায় পূর্ণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরআগে এতো প্রবাসী বাঙালিদের এমন মিলনমেলা সৌদির কোনো অনুষ্ঠানে দেখা যায়নি।

গান পরিবেশন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জেমস বলেন, রেমিটেন্সযোদ্ধারা অনেক কষ্ট করেন। কর্মমুখর জীবনে তাদেরকে যে একটু সময়ের জন্য আনন্দিত করতে পারলাম, সেই সাথে সংগীতের মাধ্যমে তাদের সাথে যে মেলবন্ধন, তারা এনজয় করল- আশা করি তারা দেশের জন্য সামনে আরো কাজ করবে ইনশাল্লাহ।

সৌদি তরুণ বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে জেমস বলেন, আমি তাদের ধন্যবাদ জানাই ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park