1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ফুলবাড়ীতে বিএনপির জনসভায় জাতীয় পার্টির সাবেক সভাপতি বিএনপিতে যোগ দেন।

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯১ বার পঠিত

 

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে  সামনে রেখে সারা দেশে জমে উঠেছে প্রচার-প্রচারণার মহা উৎসব। এরই ধারাবাহিকতায় শনিবার ৩১ ফেব্রুয়ারি রাত
সাড়ে আটটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৬ কুড়িগ্রাম-২ আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর জনসভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী সদর ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাফিজুর
রহমান মুকুলের সঞ্চালনায় এবং ফুলবাড়ী উপজেলার সাবেক সভাপতি ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য নজির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাহবুব মিয়া,উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারন মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।

জনসভায় ফুলবাড়ী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মইনুল হক বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন এবং আগামীতে বিএনপিতে যোগদান করবেন বলে এ প্রতিশ্রুতি প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park