1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ইয়াং জেনারেশনের চরিত্র গঠনে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩০ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ইয়াং জেনারেশনের সুস্থ মানসিকতা ও ইতিবাচক চরিত্র গঠনে গেমস অ্যান্ড স্পোর্টসের গুরুত্ব তুলে ধরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, খেলাধুলার সঙ্গে যুক্ত তরুণরা সাধারণত সমাজবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকে।
গতকাল রোববার (১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান।
তিনি বলেন, তরুণ-তরুণীদের যত বেশি খেলাধুলার সঙ্গে যুক্ত করা যাবে, তাদের চরিত্র গঠন তত শক্ত হবে। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, তিনি কখনো কোনো স্পোর্টসম্যানকে মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে দেখেননি। এ কারণেই তিনি বিশ্বাস করেন, ইয়াং জেনারেশনের জন্য গেমস অ্যান্ড স্পোর্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেনাপ্রধান আরও বলেন, প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো ও সুযোগ-সুবিধা তৈরি করা গেলে তরুণদের আগ্রহ স্বাভাবিকভাবেই বাড়বে। বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নিতে ইয়াং জেনারেশনের মধ্যে কোনো ঘাটতি নেই বলেও মন্তব্য করেন তিনি।
প্রস্তাবিত অলিম্পিক ভিলেজ প্রসঙ্গে তিনি জানান, জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা ত্রিশালেই আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনেও এই ভেন্যু অগ্রাধিকার পাবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ দেশের যেকোনো ক্রীড়াবিদ এখানে অনুশীলন করতে পারবেন। প্রকল্পটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।
সেনাপ্রধান আশা প্রকাশ করেন, অলিম্পিক ভিলেজ প্রকল্পটি দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park