1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ময়মনসিংহের মুক্তাগাছায় র‌্যাবের চেকপোস্টে ফেন্সিডিলসহ দুই মাদককারবারি গ্রেফতার।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৫ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ময়মনসিংহের মুক্তাগাছায় র‌্যাব-১৪ এর অভিযানে ফেন্সিডিলসহ দুইজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৫ টার মুক্তাগাছা থানাধীন ভাবকির মোড় সংলগ্ন মেসার্স জান্নাত ফার্নিচারের সামনে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেলকে সিগন্যাল দিয়ে থামানো হলে তাতে থাকা দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ ভুট্টো মিয়া (৫০), থানা-পলাশবাড়ী এবং মোঃ আরিফুল আহাদ (৪২), থানা-গাইবান্ধা সদর, উভয়ের জেলা গাইবান্ধা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ মাদকদ্রব্য বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে মোটরসাইকেলের বক্সের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোন ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেফতারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park