1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

রমজানকে ঘিরে বাজারে কড়াকড়ি নজরদারি, অসাধুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮১ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ময়মনসিংহ, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার): পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ময়মনসিংহের বিভিন্ন বাজারে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বাজার তদারকিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান। এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিরাও অভিযানে অংশ নেন।
মনিটরিং চলাকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, রমজানকে কেন্দ্র করে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে কিংবা অযৌক্তিকভাবে দাম বাড়াতে না পারে, সে বিষয়ে নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের এ উদ্যোগে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park