1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

পিবিআই ময়মনসিংহে বদলিজনিত বিদায় সংবর্ধনা, তিন এসআইকে সম্মাননা।

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩০৯ বার পঠিত
আজিজুল হক নিউটন :
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা কার্যালয়ে বদলি হওয়া তিনজন উপ-পরিদর্শক (এসআই)কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তাদের পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবে সহকর্মীদের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শনিবার (১৪ মার্চ ২৬) পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদায় জানানো হয় এসআই (নিঃ) আঞ্জুমান আহমেদ, এসআই (নিঃ) মো. আরিফুল হক তুষার এবং এসআই (নিঃ) মো. আসাদুজ্জামানকে।
জানা গেছে, তদন্ত সংক্রান্ত প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ২০২৫ সালে তারা পিবিআই ময়মনসিংহ জেলায় যোগদান করেন। প্রায় এক বছরের বেশি সময় ধরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রমে অংশ নিয়ে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। দায়িত্ব পালনকালে সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে তারা সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করেন।
বদলির পর নতুন কর্মস্থল হিসেবে দুইজন কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং একজন কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এ যোগদান করবেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার। তিনি বিদায়ী কর্মকর্তাদের কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত সহকর্মীরা বলেন, অল্প সময়ের মধ্যেই এই তিন কর্মকর্তা দক্ষতা, পরিশ্রম ও সততার মাধ্যমে সহকর্মীদের কাছে একজন নির্ভরযোগ্য কর্মকর্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। কর্মক্ষেত্রে তাদের আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ সহকর্মীদের মধ্যে ইতিবাচক পরিবেশ তৈরি করেছিল।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং পরিবারের সার্বিক মঙ্গল কামনা করেন।
আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে সহকর্মীদের সঙ্গে কাটানো স্মৃতিময় সময়ের কথা স্মরণ করে বিদায়ী কর্মকর্তারাও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা পিবিআই ময়মনসিংহে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতের কর্মজীবনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park