1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

‎রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৬০ বার পঠিত


‎চট্টগ্রাম রাঙ্গুনিয়া প্রতিনিধি:
‎মোঃ মিজানুর রহমান

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় অবৈধভাবে ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার অভিযোগে দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

‎বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।

‎প্রশাসন সূত্রে জানা গেছে, ‘কেপিএম’ ও ‘কেএবি’ নামের ইটভাটা দুটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় প্রতিটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। পাশাপাশি অবৈধভাবে পরিচালিত অন্যান্য ইটভাটার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park