1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

‎হযরত মাওলানা সাদেক শাহ (রহ.)-এর ৬৬তম সালানা ওরস মোবারক অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪২৭ বার পঠিত

 

‎মোঃ মিজানুর রহমান
‎চট্টগ্রাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩নং ইসলামপুর ইউনিয়নের সাদেক নগর গ্রামে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “হযরত মাওলানা সাদেক শাহ (রহ.)-এর ৬৬তম সালানা ওরস মোবারক”। এ উপলক্ষে একই দিনে দাখিল মাদরাসার সালানা জলসা, সাবেক সুপার ও শিক্ষকদের সম্মাননা সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানও আয়োজন করা হয়।

‎শনিবার (৪ এপ্রিল) আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মীয় আলোচনা, দোয়া মাহফিল এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে মাদরাসার সাবেক সুপার ও শিক্ষকদের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা প্রাপ্তদের মধ্যে ছিলেন সাবেক সুপার, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ রাহাত উল্লাহ মামুন, মোঃ সাইদুল হোক সহ আরও অনেকে। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।



‎এছাড়াও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানস্থলে নারী-পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।

‎আয়োজকরা জানান, হযরত মাওলানা সাদেক শাহ (রহ.)-এর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং ধর্মীয় শিক্ষার প্রসারে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park