1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

গুরুদাসপুরে দুই ভাইয়ের বাড়িতে গভীর রাতে লুটপাট, নিঃস্ব পরিবার।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২০৫ বার পঠিত

 

এস এম পারভেজ তালুকদার (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলা উপজেলার বিয়াঘাট ইউনিয়ন এর যোগীন্দ্রনগর গ্রামে বুধবার (৭মে) গভীর রাতে একই পরিবারের দুই ভাইয়ের বাড়িতে সংঘবদ্ধ লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরে থাকা কৃষি ফসল, নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা হলেন মৃত আমিনের ছেলে কামাল হোসেন (৩৮) ও সবুজ হোসেন (৪০)। তারা সম্পর্কে আপন দুই ভাই।
পরিবারের সদস্যরা জানান, এলাকার একটি মারামারির ঘটনায় মিথ্যা মামলায় আসামি হওয়ায় কামাল ও সবুজ বর্তমানে বাড়িছাড়া রয়েছেন। এ সুযোগে গভীর রাতে দুর্বৃত্তরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট চালায়। ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।
পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি তাদের স্ত্রীরা মাঠ থেকে রসুন ও পেঁয়াজ ঘরে তুলেছিলেন। ঘরে প্রায় ৬ বিঘা জমির রসুন ও আড়াই বিঘা জমির পেঁয়াজ মজুত ছিল। এছাড়া ফ্রিজ, স্টিলের বাক্স, বিভিন্ন কৃষিযন্ত্র, নগদ টাকা ও কিছু স্বর্ণালংকারও ছিল। দুর্বৃত্তরা সবকিছু লুট করে নিয়ে যায়।
কামাল ও সবুজের মা কাঞ্চন বেওয়া বলেন, “গভীর রাতে সবকিছু লুট করে নিয়ে আমার ছেলেদের নিঃস্ব করে দিয়েছে। পরিবারে ছোট ছোট শিশু সন্তান রয়েছে। এখন তারা কীভাবে চলবে?” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে গুরুদাসপুর এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট, জুয়া ও মাদকের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ওসি মনজুরুল আলম বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। লুটপাটের ঘটনায় জড়িতদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park