1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

গুরুদাসপুরে ১ কোটি ৭৭ লাখ টাকায়-১৬৫০ মিটার রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৭১ বার পঠিত

 এস এম পারভেজ তালুকদার, গুরুদাসপুর উপজেলা প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের জুমাইনগর-পোয়ালসুরা পাটপাড়া এলাকায় ১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ১৬৫০ মিটার কাঁচা রাস্তা পাকা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পেয়েছে নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজ। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, সোনালী ব্যাংক ম্যানেজার মো. মনিরুজ্জামান রাসেল গুরুদাসপুর প্রেসক্লাব-এর সভাপতি দিল মোহাম্মদ ও ইউপি সচিব আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, রাস্তা নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষিপণ্য পরিবহনসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয়রা দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park