1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

নজরুল জন্মজয়ন্তী ঘিরে ময়মনসিংহের ত্রিশালে ব্যাপক প্রস্তুতি, আয়োজন সফল করতে প্রশাসনের সমন্বয় সভা।

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৫৯ বার পঠিত
আজিজুল হক নিউটন :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানকে ঘিরে ময়মনসিংহের ত্রিশাল-এ অনুষ্ঠিত হয়েছে প্রাক-প্রস্তুতিমূলক সভা। সোমবার (১১ মে) উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে জেলা প্রশাসন ময়মনসিংহের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। বিশেষ অতিথি ছিলেন ডা. মো: মাহাবুবুর রহমান, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি এবং জেলা পরিষদ ময়মনসিংহের প্রশাসক সৈয়দ এমরান সালেহ।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
সভায় জাতীয় পর্যায়ের এ আয়োজনকে সফল ও উৎসবমুখর করে তুলতে বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম, অনুষ্ঠানসূচি, নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত, সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা এবং অতিথি আপ্যায়নসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনার প্রতীক। ত্রিশালের মাটিতে তাঁর জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান হবে বর্ণাঢ্য ও স্মরণীয়। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সাহিত্য পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, “জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে এই জাতীয় আয়োজন আমাদের জন্য গর্বের বিষয়। সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা হবে।”
উল্লেখ্য, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর মূল জাতীয় অনুষ্ঠান ত্রিশালের দরিরামপুরে অবস্থিত নজরুল স্মৃতি কমপ্লেক্স-এ অনুষ্ঠিত হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park