1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ক্ষতিকর পার্থেনিয়াম নিধনে জীবন সঙ্গী ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৬৯ বার পঠিত

এস এম পারভেজ তালুকদার,

নাটোর গুরুদাসপুর উপজেলা উপজেলা প্রতিনিধিঃ

পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় ক্ষতিকর ও বিষাক্ত পার্থেনিয়াম আগাছা নির্মূলে জনসচেতনতা সৃষ্টি এবং কীটনাশক প্রয়োগ কার্যক্রম পরিচালনা করেছে জীবন সঙ্গী ফাউন্ডেশন।

সম্প্রতি গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে পার্থেনিয়াম আগাছার বিস্তার রোধে কীটনাশক প্রয়োগের পাশাপাশি স্থানীয় জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন জীবন সঙ্গী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব কে.এম রাকিবুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ এমদাদুল হক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাজিদুল ইসলাম এবং প্রতিভা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম।

বক্তারা বলেন, পার্থেনিয়াম একটি অত্যন্ত ক্ষতিকর ও বিষাক্ত আগাছা, যা কৃষিজমির উর্বরতা নষ্ট করার পাশাপাশি মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। এই আগাছার সংস্পর্শে এলে ত্বকে অ্যালার্জি, চুলকানি, শ্বাসকষ্ট, হাঁপানি এবং চোখের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। একই সঙ্গে এটি গবাদিপশুর জন্যও ক্ষতিকর এবং দ্রুত বিস্তার লাভ করে স্থানীয় জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

তারা আরও বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। প্রত্যেক নাগরিককে নিজের আশপাশে পার্থেনিয়াম শনাক্ত করে নিরাপদ উপায়ে অপসারণ এবং এ বিষয়ে অন্যদের সচেতন করার আহ্বান জানানো হয়।

জীবন সঙ্গী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “প্রকৃতির সেবায়, মানুষের কল্যাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, ক্ষতিকর আগাছা নিধন এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশবান্ধব সমাজ গঠনে এমন কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park