1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

স্বাধীনতা দিবসে রাঙ্গুনিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩০৬ বার পঠিত


‎চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) প্রতিনিধি:
‎মোঃ মিজানুর রহমান

‎মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা বিএনপি, যুবদল ও তাদের সহযোগী সংগঠনসমূহ।

‎বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্প অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।



‎অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। এ দিনের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। পরে নেতাকর্মীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park