1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

বেগম খালেদা জিয়া এবং আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক এর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৬৩ বার পঠিত

 

 

মিজানুর রহমান রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

‎রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত সুন্নী নূরানী বোর্ড পরিচালিত তৈয়্যবিয়া কে.এ. সুন্নীয়া মহিলা মাদ্রাসায় সাবেক ৩বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর যুগ্ম সাধারণ সম্পাদক, আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক এর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও নতুন বছরের বই বিতরণ উৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজ।

‎শনিবার (৩ জানুয়ারি) সকালে মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপার, মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক, উদ্ভোদক ছিলেন, অত্র মাদ্রাসার সভাপতি জনাব, জনাব, আলহাজ্ব শফিউল আলম সওদাগর সাহেব, প্রধান অতিথি ছিলেন, রাঙ্গুনিয়া ব্রিকফিল্ড সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব, নাজিম উদ্দীন খোকন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চট্টগ্রাম উত্তর জেলার অর্থসম্পাদক জনাব, জননেতা ইউছুপ কামাল সাহেব। উপস্থিত ছিলেন ১নং রাজানগর, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব, জাহিদুল আলম চৌধুরী। উপস্থিত ছিলেন ১নং রাজানগর ইউনিয়নের BNP সাংগঠনিক সম্পাদক জনাব, মাসুদ চৌধুরী সহ আরও বিভিন্ন নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

‎বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিশুদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে নূরানী মাদ্রাসার ভূমিকা অপরিসীম। একটি আদর্শ ও নৈতিক সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নতুন বছরের বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সকল শুভানুধ্যায়ীদের সহযোগিতার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park